ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজারবাইজানের জালে জার্মানির চার গোল

Link Copied!

garmaniস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে রোববার রাতে আজারবাইজানের মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অপেক্ষাকৃত দুর্বল দল আজারবাইজান জার্মানির প্রত্যাশিত জয়ে খুব একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। আন্দ্রে শুরলের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে জার্মানি।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্মানি। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড।
রোববার রাতে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। এ সময় বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ডি বক্সের বাইরে থেকে আন্দ্রে শুরলেকে বল বাড়িয়ে দেন জোনাস হেক্টর। শুরলে বল পাওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন আজারবাইজানের গোলরক্ষক। কিন্তু শুরলেকে গোল করা থেকে থামাতে পারেননি (১-০)। ৩১ মিনিটে অবশ্য গোলটি শোধ করে দেন আজারবাইজানের দিমিত্রিভ নাজারোভ। জার্মানির গোলরক্ষক বার্ন্ড লিওকে একপ্রকার একা পেয়ে জোরালো শট নেন তিনি। লিও ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি (১-১)। ৩৬ মিনিটে বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন থমাস মুলার। রক্ষণভাগের দুজন খেলোয়াড় ও গোলরক্ষক- এই তিনজন আপ্রাণ চেষ্টা করেও রুখতে পারেননি মুলারকে। তার গোলে ভর করে আবারও এগিয়ে যায় জার্মানি (২-১)।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-১ করেন জার্মানির মারিও গোমেজ। এ সময় জসুয়া কিমিচের উঁচু করে দেওয়া বলে দারুণ হেড দিয়ে জালে জড়ান গোমেজ। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় জোয়াকিম লোর শিষ্যরা। বিরতির পর ৮১ মিনিটে শুলরে তার জোড়া গোল পূর্ণ করেন। তাকে এই গোলটি করতেও সহায়তা করেন জোনাস হেক্টর। তাতে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।