ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সেন্সরে ওপারের ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

Link Copied!

Bandwalaবিনোদন প্রতিবেদক : ‘সাফটা’ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে চলচ্চিত্র ভারতে রপ্তানি ও প্রদর্শনের বিপরীতে ভারত থেকে চলচ্চিত্র বাংলাদেশে আমদানি ও প্রদর্শন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে আসছে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ আর ভারতে যাচ্ছে ‘নগর মাস্তান’। সম্প্রতি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর সূত্রে জানা যায়।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সরে প্রদর্শিত হবে বলে জানায় সূত্রটি।
কমেডি ধাঁচের এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। এতে অঙ্কুশকে দেখা যাবে ‘হরিপদ’ নামের ব্যান্ডমাস্টারের চরিত্রে। আর নুসরাত জাহানকে দেখা যাবে ‘সুইটি’ নামের একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে।