ঢাকাSunday , 26 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে

Link Copied!

azamনিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।
রোববার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না।
অনুষ্ঠানে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খান প্রমুখ।