ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যোগসূত্র আছে

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গি সংগঠন গুলোর সঙ্গে বিএনপির যোগসূত্র আছে। বিএনপি নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্যই তার প্রমাণ করে।
শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এতো আপত্তি কেন? বিএনপির বিভিন্ন সময়ের বক্তব্যই প্রমাণ করে জঙ্গি সংগঠন গুলোর সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে। বিএনপি যতই মায়া কাঁন্না করুক না কেন, কোনো লাভ হবে না। জনগণের নিরাপত্তায় জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। এ দেশে থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আযম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।