ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদযাপিত

Link Copied!

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে কৃষি ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান; এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে কৃষি ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান; এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ (বিএডিসি শাখা)’র উদ্যোগে গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন (জাতীয় শিশু দিবস) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সকাল ৯টায় বিএডিসি’র প্রধান কার্যালয় রাজধানীর দিলকুশাস্থ কৃষি ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৯টায় কোমলমতি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর কৃষিবিদ ইনস্টিটিউশনের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. মুকসুদ আলম খান মুকুটের পরিচালনায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান সম্পন্ন হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ (বিএডিসি শাখা)’র সভাপতি মুহা. আজহারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামছুল হকের উপস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন সিবিএ সভাপতি মো. কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. মনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বীজ) নুর মোহাম্মদ মন্ডল, নিয়ন্ত্রক (অডিট) ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সচিব (নিয়োগ ও কল্যাণ) মো. মিজানুর রহমান, সিবিএ সাধারণ সম্পাদক জান মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএডিসি দ্বিতীয় শ্রেণী অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন পাটওয়ারী এবং বিএডিসি প্রাতিষ্ঠানিক ইউনিট মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড-এর সভাপতি ডা. আফরোজা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসি প্রকৌশলী সমিতির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বিএডিসি কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ইউসুফ হারুন, মহাব্যবস্থাপক (ক্রয়) মেরিনা সারমীন, জনসংযোগ কর্মকর্তা মো. জুলফিকার আলী, কৃষি সমাচার সম্পাদক মো. তোফায়েল আহমেদসহ সিবিএ নেতৃবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. মাসুদ আহম্মেদের তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।