ঢাকাSunday , 19 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইল-স্যামিকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল!

Link Copied!

Gayle_Sammyস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটের এই ধুম ধারাক্কা ফরমেটের ফেরিওয়ালা তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল এবং বিশ্ব টি-টোয়েন্টি লিগের আরেক ফেরিওয়ালা অধিনায়ক কাম অলরাউন্ডার ড্যারেন স্যামিকে ছাড়াই দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড।
শনিবার পাকিস্তানের বিপক্ষে বার্বাডোজ ও ত্রিনিদাদে অনুষ্ঠিত চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। কিন্তু ঘোষিত স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার পরবর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলের দায়িত্ব সামাল দিবেন অলরাউন্ডার কার্লোস বার্থওয়েট। পাশাপাশি দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলেরও।
আগামী ২৬ মার্চ বার্বাডজের কিংসটন ওভালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ, ১ ও ২এপ্রিল ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন পার্ক ওভালে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়। আর ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট চ্যানেল।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: স্যামুয়েল বাদ্রি, কার্লোস বার্থওয়েইট (অধিনায়ক), জনাথন কার্টার, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনীল নারিন, ভিরাসামি পেরমল, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেরমে টেলর ও চাদউইক ওয়ালটন এবং কেরসিক উইলিয়ামস।