ঢাকাThursday , 16 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন শাকিব খান

Link Copied!

Shakib_Khanবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তিনি এখন দেশের সিনেমার পাশাপাশি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।
খুব শিগগিরই ‘অপারেশন অগ্নিপথ’-এ পা দেবেন তিনি। বলছি আশিকুর রহমান আশিকের ‘অপারেশন অগ্নিপথ’ শিরোনামের সিনেমার কথা। খুব শিগগিরই এ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এমনটাই জানান সিনেমাটির পরিচালক আশিকুর রহমান আশিক।
এ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন, ‘অনেক দিন হয় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং ঝুলে আছে। শাকিব খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব শিগগিরই এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এবার প্রথমে বাংলাদেশের কিছু লোকেশনে এর দৃশ্যায়ন করব। পরে থাইল্যান্ডে এর শুটিং করা হবে।’
অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত শিবা আলী খান। এ ছাড়াও এতে অভিনয় করবেন- মিশা সওদাগর, টাইগার রবি, আফজাল শরিফ, রেবেকো, সিন্ডি রোলিং, কাবিলাসহ অনেকে।
গত বছরের শুরুর দিকে রাজধানীর একটি অভিজাত হোটেল এ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। এ সিনেমার সংগীত পরিচালনা করবেন- ইমরান, নাভেদ, কলকাতার আকাশ ও ডাব্বু। নৃত্য পরিচালনা করবেন- তানজিল ও ভারতের বাবা জাদব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এ দেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন আশিকুর রহমান ও কলকাতার শুভদেব রায়।