ঢাকাThursday , 16 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দৃশ্যের জন্য তিন বছর অপেক্ষা

Link Copied!

sholayবিনোদন ডেস্ক : রমেশ সিপ্পি পরিচালিত বলিউডের কালজয়ী সিনেমা শোলে। এতে জয় চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। এ অভিনেতা জানান, শোলে সিনেমার একটি দৃশ্য শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছিলেন সিনেমাটির পরিচালক।
সম্প্রতি ‘রমেশ সিপ্পি অ্যাকাডেমি অব সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, ‘শোলে’র এই দৃশ্যটি হয়তো আপনার মনে আছে, যেখানে জয়া (বচ্চন) বারান্দায় বাতি জ্বালাচ্ছিলেন এবং আমি বাইরে হারমোনিকা বাজাচ্ছিলাম। দৃশ্যটির শুটিংয়ের জন্য এক বিশেষ আলোর প্রয়োজন ছিল। আমাদের চিত্রগ্রাহক দ্বারকা দিবেচা সূর্যাস্তের সময় শুটিং করতে চেয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন না রমেশ জি প্রায় তিন বছর অপেক্ষার পর দৃশ্যধারণ করতে সক্ষম হয়েছিলেন।’
৭৩ বছর বয়সি এ অভিনেতা আরো বলেন, “আমরা যতবারই দৃশ্যটির শুটিং করতে গেছি ততবারই আলো নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতো। রমেশ জি বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত ঠিক মতো আলো না পাওয়া যাবে আমরা শুটিং করব না।’ আমরা ওই দৃশ্যটির শুটিংয়ের জন্য তিন বছর অপেক্ষা করেছি।”