ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আহত ক্যাটরিনা

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : রণবীর কাপুরের বিপরীতে জাগ্গা জাসুস সিনেমার শেষ অংশের শুটিং করতে গিয়ে সিনেমার সেটে আহত হয়েছেন ক্যাটরিনা কাইফ। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাগ্গা জাসুস সিনেমার শুটিং করতে গিয়ে পড়ে যান ক্যাটরিনা। এতে ঘাড়ে ব্যথা পান তিনি। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এ প্রসঙ্গে ক্যাটরিনার মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘জাগ্গা জাসুস সিনেমার শুটিং সেটে আহত হওয়ায় ক্যাটরিনা জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করবেন না। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং কোনো প্রকার শ্রমসাধ্য কাজ করতে নিষেধ করেছেন। ক্যাটরিনা খুবই হতাশ কারণ আহত হওয়ার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং খুব শিগগিরই আবার কাজ শুরু করবেন।’