ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিরিন শিলার ‘প্রেমের কেন ফাঁসি’

Link Copied!

Shirin_Sheelaবিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শিরিন শিলা। ‘হিট ম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়া বিবি রাজি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় নাম লেখালেন। গত ৭ মার্চ আবু সুফিয়ান পরিচালিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান শিরিন শিলা।
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, “দুদিন আগেই ‘প্রেমের কেন ফাঁসি’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুণ। এতে আমার বিপরীতে অভিনয় করবেন সাইফ খান। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
শিরিন শিলা বর্তমানে ছটকু আহমেদ পরিচারিত ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে ও রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমায় সম্রাটের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা।