ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ে বাধা, আহত ১১

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি ও বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টার সময় পুলিশের বাধায় ১১ আন্দোলনকারী আহত হয়েছেন। তারা হলেন- তাহমিদ (২২), মাসুদ রানা (২৬), রায়হান জামান (২৪), নঈম (২২). সজীব (২১), খোকন (২২), অনিমেষ (২১), অভি ২২), সুমাইয়া আক্তার (২১), ফারজানা (২১), নূসরাত হক (২২)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, কাঁদানে গ্যাসের কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের কর্মসূচি শুরু করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড উপেক্ষা করে তারা মিছিল নিয়ে যেতে গেলে পুলিশ বাধা দেয়। এরপর সিপিবি ও বাসদের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।
গত ২৮ ফেব্রুয়ারি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করে এ দুটি দল। হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশে ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন ও ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দেন সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।
১ থেকে ১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন ঘোষণা করা হলেও রাজধানীতে মিছিল ছাড়া তেমন কোনো কর্মসূচি পালন করেনি দল দুটি।