ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের ইরফান

Link Copied!

irfanস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি তা অহরহই ঘটছে। এবার পাকিস্তান সুপার লিগে ফিক্সিংয়ের দায়ে পেস বোলার মোহাম্মদ ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর শুরুর আগে থেকেই ফিক্সিং নিয়ে তোলপাড় শুরু হয়। ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান এবং খালিদ লতিফকে আগেই নিষিদ্ধ করেছিল পিসিবি। এবার একই অপরাধের জন্য নিষিদ্ধ হলেন ইরফানও।
ইরাফানের বিরুদ্ধে অভিযোগ, অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের কাছে নাকি জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের বিষয়টি লুকিয়েছিলেন তিনি। এ অপরাধের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। তার কাছে ১৪ দিনের মধ্যে বুকিদের সঙ্গে যোগাযোগের কারণ জানতে চেয়েছে পিসিবি।
তবে ইরফান জানিয়েছেন, পিএসএল চলাকালীন সময়ে নয়, বরং তারও অনেক আগে জুয়াড়িদের সঙ্গে যোগযোগ ছিল তার। সম্প্রতি দীর্ঘদেহী এই পেসারের ফিক্সিংয়ের ঘটনা পাকিস্তান ক্রিকেট আবারও নতুন বিতর্ক সৃষ্টি করল।