ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলিকে আবেগ নিয়ন্ত্রণ করতে বললেন চ্যাপেল

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে পরাশক্তি ভারত। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দলটি। তারকাসমৃদ্ধ দল ভারতের সব ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ক্রিকেট মাঠে কোহলির উদযাপন ও অপরিপক্ক আচরণ নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল সম্প্রতি ক্রিকেট মাঠে কোহলির আচরণ নিয়ে মুখ খুলেছেন। বিশ্বসেরা একটি দলের অধিনায়ক হিসেবে কোহলির আবেগ নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন তিনি।
চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, ‘ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের অহেতুক কথাবার্তা ও অপেশাদার আচরণের ব্যাপারে কর্তৃপক্ষের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। আমি এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পক্ষেও বলছি না। যত দূর জানি দুদলেই বেশ কিছু বদমেজাজি ও অনর্থক কথা বলা ক্রিকেটার রয়েছে। তবে এ সিরিজে দুই দলের বেশ জমজমাট ক্রিকেটলড়াই হচ্ছে।’
প্রতিপক্ষ খেলোয়াড়দের উপহাস ও মাঠে আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণে রাখার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলিকে পরামর্শ দিয়েছেন চ্যাপেল। এ প্রসঙ্গে চ্যাপেলের বক্তব্য, ‘ভারতীয় অধিনায়কের একটা সমালোচনা করতে চাইলে আমি বলব, সে কিছুটা আবেগী। আমি সর্বদাই মনে করি এটাই সেরা, যদি আপনি তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। কিন্তু কোহলি সেটা পারে না।’