ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতে পিছিয়েও জিতল লিভারপুল

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল রাতে বার্নলিকে আমন্ত্রণ জানিয়েছিল লিভারপুল। ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডসরা।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ শুরুর সাত মিনিটেই বার্নলিকে লিড এনে দেন দলটির ফরোয়ার্ড অ্যাশলে বার্নাস। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই হতাশা থেকে মুক্ত হয় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলকে সমতায় ফেরান ডাচ ফরোয়ার্ড জর্জিনিও উইজনাল্দাম। বিশ্রাম শেষে ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার এমরি ক্যান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডসরা।
প্রিমিয়ার লিগে পরের ম্যাচে পেপ গার্দিওলার শক্তিশালী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। আগামী রোববার (১৯ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের আতিথ্য নেবে দলটি।
বার্নলির বিপক্ষে এ জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানসিটি। আর ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের শীর্ষে রয়েছে শিরোপার দৌড়ে থাকা চেলসি।