ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটকে পড়লেন নেইমার

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের রেশ না কাটতেই আবারও মাঠে নামছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় আজ রাতে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে কাতালানরা।
তবে প্রতিপক্ষের মাঠ এস্তাদিও মিউনিসিপ্যাল ডি রিয়াজোরে আজকের ম্যাচটিতে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে পাচ্ছে না বার্সেলোনা। অ্যাবডাক্টর পেশিতে চোট পাওয়ায় দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। এক বিবৃতিতে আজকের ম্যাচে নেইমারের না থাকার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা।
নেইমারের সঙ্গে আজকের ম্যাচে মাঠে দেখা যাবে না রাফিনহাকেও। পাকস্থলীর সমস্যার কারণে খেলতে পারবেন না নেইমারের স্বদেশি এ তারকা ফুটবলার।
এর আগে পিএসজির বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছিলেন নেইমার। বিশেষ করে ডি বক্সের বাইরে থেকে বাঁ প্রান্ত দিয়ে করা তার প্রথম গোলটি ফুটবলপ্রেমীদের এখনো বিস্মিত করে। ব্রাজিলিয়ান এ তারকাকে ছাড়াই আজ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে কাতালান ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকে আজ খেলতে নামবে বার্সেলোনা। একই রাতে শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদও।