ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কলেজ এবারো দেশসেরা

Link Copied!

rajshahi_collegeরাজশাহী প্রতিনিধি : টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ কলেজটি।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান জানান, ১৪টি সূচকের ভিত্তিতে এ দেশ সেরার খেতাব দখলে রাখলো রাজশাহী কলেজ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজ পর্যায়ে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে রাজশাহী কলেজ। ২০১৬ সালেও রাজশাহী কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো।
অধ্যক্ষ জানান, জাতীয় পর্যায়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী মোশারত মেহজাবিন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কলেজের আরেক শিক্ষার্থী আমাতুল্লাহ। কলেজের শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যহত রাখতে নানান উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন অধ্যক্ষ।
অধ্যক্ষ বলেন, কলেজের ধারাবাহিক এ অর্জনে প্রাক্তন সকল পান্ডিত্যসম্পন্ন অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষকদেরও অবদান রয়েছে। এ অর্জনে এখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, বর্তমান শিক্ষকদেরও অবদান রয়েছে। কলেজের কর্মচারী, শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।