ঢাকাMonday , 13 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ব্রাউজার আনল স্যামসাং

Link Copied!

Appবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নিজস্ব ইন্টারনেট ব্রাউজার তৈরি করেছে স্যামসাং। গুগল প্লে স্টোরে ‘স্যামসাং ইন্টারনেট’ নামক ব্রাউজিং অ্যাপসটি উন্মুক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির এটি প্রথম পদক্ষেপ, যেখানে স্যামসাংয়ের পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনেও ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করা যাবে।
স্যামসাং ইন্টারনেট ব্রাউজার যদিও বেটা ভার্সনে উন্মুক্ত হয়েছে, তারপরও এতে আকর্ষণীয় নানা ফিচার রয়েছে। যেমন গিআর ভিআর হেডসেট ছাড়াই ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা যাবে। রয়েছে অনলাইন পেমেন্ট, ডাকডাকগো সার্চ ইঞ্জিন। এছাড়া অন্য সকল ব্রাউজারের মতো সিক্রেট মোড, পাওয়ার সেভিং মোড সহ অন্যান্য সুবিধাগুলো রয়েছে।
বেটা ভার্সনের ‘স্যামসাং ইন্টারনেট’ ব্রাউজারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে এবং গুগলের নেক্সাস স্মার্টফোনে ব্যবহার করা যাবে। সব দেশের জন্য ব্রাউজারটি এখনো উন্মুক্ত করা হয়নি। ফুল ভার্সন উন্মুক্ত হলে সকল ব্যবহারকারীরা ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন।
goo.gl/lJhbiI লিংকে পাওয়া যাবে স্যামসাং ইন্টারনেট ব্রাউজার।