ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস আর নেই

Link Copied!

mirazulনিউজ ডেস্ক : প্রাক্তন পররাষ্ট্রসচিব এবং ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন দক্ষ কূটনীতিককে হারাল।’ রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মিজারুল কায়েসের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত কায়েস শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার হাসপাতালে ভর্তির পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলো যান রাষ্ট্রদূত কায়েস। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাও পাওলোর হাসপাতালে চেক-আপের জন্য গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
কিন্তু তিনি সেখানে ভর্তি না হয়ে সাও পাওলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ব্রাসিলিয়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০১২ সালে শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন।
প্রসঙ্গত, ব্রাজিলে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মিজারুল কায়েস। এর আগে তিনি পররাষ্ট্রসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।