ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ ওভারে ৩ রানে ৫ উইকেট!

Link Copied!

Rashid_khanস্পোর্টস ডেস্ক : অসাধারণ বোলিংয়ে রেকর্ড বুকে নাম লেখালেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম বল করে ৫ উইকেট নেই আর কারও।
রশিদের দুর্দান্ত বোলিংয়েই কাল আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে আফগানরা। সেই সঙ্গে টানা টি-টোয়েন্টি জয়ে বিশ্ব রেকর্ডটা বাড়িয়ে নিয়েছে দশ ম্যাচে।
ভারতের বৃহত্তর নয়দায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তুলেছিল আফগানিস্তান। মাত্র ৫৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রান করেন নাজিব তারাকাই। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন মোহাম্মদ নবী।
জবাবে আয়ারল্যান্ড ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে ফেলেছিল। এরপরই বৃষ্টিতে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১১ রান। যেটি শেষ ৪ ওভারে দাঁড়ায় ৪৩ রানে। ম্যাচের এমন সমীকরণেই প্রথম বল হাতে নেন রশিদ। নিজের প্রথম ওভারে তিনি ৩ রান তুলে নেন ২ উইকেট।
আফগান লেগ স্পিনারের পরের ওভারটি আরো বিধ্বংসী। এই ওভারে কোনো রান না দিয়েই নেন ৩ উইকেট, ট্রিপল-উইকেট মেডেন! আয়ারল্যান্ডও ম্যাচ থেকে ছিটকে পড়ে সেখানেই। ম্যাচে রশিদের বোলিং ফিগার ২-১-৩-৫!