ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮৮ লাখ টাকায় জ্যামাইকায় সাকিব

Link Copied!

Shakib_Al_Hasanস্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের তৃতীয় রাউন্ডে সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে সাকিব আল হাসানকে ছাড়েনি জ্যামাইকা তালাওয়াস। তারা ১ লাখ ১০ হাজার ডলারে রেখে দিয়েছে ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারকে। বাংলাদেশ টাকায় এবার সাকিব আল হাসান পাবেন ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
সাকিব ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন। ২০১৩ সালে ৮ ম্যাচের ৬টিতে ব্যাট হাতে করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার তার সেরা সাফল্য ছিল ৬ রানের বিনিময়ে ৬ উইকেট।
এরপর ২০১৬ সালে সাকিব জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন। এবার জ্যামাইকার সবগুলো ম্যাচেই ছিলেন সাকিব। ১৩ ম্যাচের ১০টিতে ব্যাট হাতে মাঠে নেমে ১৬০ রান করেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ৫৪ রান। এ ছাড়া ৩০ উর্ধ্ব রানেরও একটি ইনিংস খেলেছিলেন। আর বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট। ২০১৬ সালে অবশ্য দলকে শিরোপা জিতিয়েছিলেন সাকিবরা। যা ছিল জ্যামাইকা তালাওয়াসের দ্বিতীয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা।