ঢাকাSaturday , 11 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে পাঞ্জাবের নতুন অধিনায়ক ম্যাক্সওয়েল

Link Copied!

glenn-maxwellস্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন অধিনায়ক করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। মুরালি বিজয়ের জায়গায় দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।
আইপিএলের গত আসরের মাঝপথে অধিনায়ক করা হয়েছিল বিজয়কে। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই হারের পর অধিনায়ক ডেভিড মিলারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় এই ব্যাটসম্যানকে। অবশ্য অধিনায়কত্ব বদলও পাঞ্জাবের টানা দ্বিতীয়বার সবার নিচে থেকে আইপিএল শেষ করা থামাতে পারেনি।
এখন পর্যন্ত ৩৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনো অধিনায়কত্ব করা হয়নি ম্যাক্সওয়েলের। ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ও ইংল্যান্ডকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক এউইন মরগানকে পেছনে ফেলে পাঞ্জাবের নেতৃত্ব পেলেন ২৮ বছর বয়সি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
আইপিএলের গত দুই আসরে অবশ্য ব্যাট হাসেনি ম্যাক্সওয়েলের। ২২ ম্যাচে করেছেন ৩২৪ রান, ফিফটি মাত্র দুটি। অথচ ২০১৪ আইপিএলে তিনি ১৬ ম্যাচেই রান করেছিলেন ৫৫২, প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছিল পাঞ্জাব। এবার অধিনায়ক হয়ে সেরকম কিছু করতে পারেন কি না, সেটাই এখন দেখার।