ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজ সফরই কি মিসবাহর শেষ?

Link Copied!

Mishbah_Ul_haqueস্পোর্টস ডেস্ক : অনেক হয়েছে ক্রিকেট খেলা। বয়সও হয়েছে অনেক। কিন্তু ক্রিকেট তো আর ছাড়তে পারছেন না মিসবাহ-উল-হক। তাইতো সমালোচকদের তীক্ষ্ম তীরের মুখেও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আর সেটা করতে পারছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তার পাশে আছে বলে।
কিন্তু এবার বোর্ডও তার পেছন থেক সরে দাঁড়াতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের বক্তব্যে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। বোর্ড চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই মিসবাহ অবসরে যাক।
শাহরিয়ার খান বলেন, ‘আমি মিসবাহর সঙ্গে এর আগেও কথা বলেছিলাম। আমরা তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। আমি তাকে বলেছি যে তাকে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। মিসবাহ তখন বলেছিল পিএসএলের পর সে তার সিদ্ধান্তের কথা আমাকে জানাবে। গত সপ্তাহে সে জানাল যে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সে খেলতে চায়। তাই তাকেই টেস্ট দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ সফরেই তার বয়স ৪৩ বছর হবে। এই সফরের পরও তার খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না।’