ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদমানের দ্বিতীয় সেঞ্চুরি

Link Copied!

Shadman_Islamনিজস্ব প্রতিবেদক : আগের দিনে ফিফটি করে অপরাজিত ছিলেন ৬৩ রানে। আজ শেষ দিনে সেটিকে সেঞ্চুরিতে রূপ দিলেন সাদমান ইসলাম অনিক। বিসিএলের শেষ রাউন্ডে বিকেএসপিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন সাদমান।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৪-১৫ জাতীয় ক্রিকেট লিগে ফতুল্লায় ঢাকা মেট্রোর হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে করেছিলেন ১৪০।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০৮ বলে ১৫টি চারের সাহায্যে ১০৩ রানে ব্যাট করছিলেন সাদমান। ৫৪ রানে ব্যাট করছিলেন তাইবুর পারভেজ।
প্রথম ইনিংসে প্রাইম ব্যাংকের ৭৪৯ রানের জবাবে ওয়ালটনের সংগ্রহ তখন ৪ উইকেটে ৩০৫ রান। নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে ম্যাচ।