ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামোস নৈপুণ্যে শেষ আটে রিয়াল

Link Copied!

ramosস্পোর্টস ডেস্ক : রোনালদো-বেল ও বেনজেমাদের নিষ্প্রভতায় অনেক ম্যাচেই রিয়ালকে পথ দেখিয়েছেন দলটির অধিনায়ক সার্জিও রামোস। শেষ মুহূর্তে গোল করে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।
তবে চ্যাম্পিয়নস লিগে এবার শেষে নয়, ম্যাচের মাঝপথেই গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন লস ব্লাঙ্কোস এ ডিফেন্ডার।চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গতকাল নাপোলির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলে ৬-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পা রাখল রিয়াল। নাপোলির মাঠ এস্তাদিও সান পাওলোতে পিছিয়ে পড়া রিয়ালকে শুরুতে গোল করে সমতায় ফেরান রামোস।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৪ মিনিটে ড্রিস মের্টেন্সের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। মারেক হামসিকের দারুণ পাস পেয়ে ছয় গজ বক্সের বাঁ-দিক থেকে কোনাকুনি শটে নাপোলিকে এগিয়ে দেন মের্টেন্স। এরপর ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি হলেও রোনালদোর নেওয়া শট পোস্টে লাগলে সেটা আর সম্ভব হয়নি।বিরতির আগে বাকি সময়েও নাপোলির আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় কাটায় পেপে-রামোসরা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিশ্রামে যেতে হয়েছে জিনেদিন জিদানের দলকে।
বিশ্রাম শেষে মাঠে ফিরে স্বরূপে দেখা যায় রিয়ালকে। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ষষ্ঠ মিনিটেই কাঙ্ক্ষিত সাফল্য পায় তারা।টনি ক্রুসের কর্নারে হেডে বল জালে পাঠান অধিনায়ক রামোস। ম্যাচের ৫৭ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় মের্টেন্সের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। আর যোগ করা সময়ে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি নামা আলভারো মোরাতা। বাঁ-দিক থেকে রোনালদোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালে পাঠান মোরাতা।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামেই আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এর আগে শেষ ষোলোর প্রথম লেগেও একই ব্যবধানে জয় পেয়েছিল বাভারিয়ানরা। ফলে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন।
এমিরেটস স্টেডিয়ামে বায়ার্নের হয়ে গতকাল রাতে জোড়া গোল করেন আর্তোরু ভিদাল, একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, আরিয়েন রোবেন ও ডগ্লাস কস্তা।