ঢাকাWednesday , 8 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পরিবর্তে বাংলাদেশকে চায় পাকিস্তান

Link Copied!

nazam-shethiস্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু প্রতিবেশি এই দুই দেশের সম্পর্কের ফের অবণতি ঘটায় আসন্ন এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুধু ক্রিকেট নয়, প্রতিবেশী দুই দেশের পরিস্থিতি এতটাই অবণতি হয়েছে যে তাতে করে কোন প্রকার খেলায় একে অপরের মুখোমুখি লড়াইয়ে মাঠে নামতে নারাজ তারা। ফলে আসন্ন ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ অনিশ্চিতায় ঘেরা। তাই ওই সময়ে ভারতের পরিবর্তে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমনটাই জানিয়েছেন পিসিবি’র প্রধান নির্বাহী নাজাম শেঠি। এ প্রসঙ্গে নাজাম তিনি বলেন, ‘আশা করছি এই শীতে আমরা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে পাকিস্তানে সফরে দেখতে পাব।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফর থেকে বিরত থাকছে টেস্ট খেলুড়ে দেশগুলো। বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরও অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। যদিও প্রথম থেকেই এবারের পিএসএলের ফাইনাল পাকিস্তানে আয়োজন করতে চাচ্ছিল পিসিবি। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন লাহোরে বোমা হামলার পর সেখানে পিএসএলের ফাইনাল আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়।
কিন্তু নিরাপত্তার শঙ্কা ছাপিয়ে শেষ পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ফাইনাল ঘরের মাঠে সফলভাবে সম্পন্ন করতে পারায় আন্তর্জাতিক সিরিজ নিয়ে প্রবল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা। এমনকি আগামী শীতে ঘরের মাটিতে সিরিজ আয়োজন করতে বদ্ধপরিকর পাকিস্তান। এ জন্য ভারতের পরিবর্তে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে নাজাম শেঠি বলেন, ‘এটা মাত্র শুরু, দেখা যাক বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা আসে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আরও খোলামেলা আলোচনা করব। পিএসএল ফাইনাল সফলভাবে আয়োজন করতে পারায় আমরা এখন এই আলোচনার ব্যাপারে অনেক আশাবাদী। তবে একটা বিষয় নিশ্চিত করতে চাই, এই শীতে আমরা আন্তর্জাতিক সিরিজের আয়োজক হচ্ছি।’
পিসিবির দাবি যেহেতু পিএসএল ফাইনাল কোন প্রকার ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে তাই পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক দলগুলোর ধোয়াশা কিছুটা হলেও কেটেছে। একই সাথে পিএসএলের পরবর্তী আসর ঘরের মাটিতে আয়োজন করতে তৎপর পিসিবি। আর তার আগে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে দিয়ে রাস্তাটা পরিস্কার করে রাখতে চাচ্ছে পাকিস্তান।