ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্দান্ত জয়ে সমতা ফেরাল ভারত

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : এরই নাম টেস্ট ক্রিকেট! বেঙ্গালুরু টেস্টের প্রথম দুই দিনের পর তৃতীয় দিনের দুই সেশন পর্যন্তও ভারতকে আর গোনায় ধরা হচ্ছিল না। অস্ট্রেলিয়াকেই সম্ভাব্য জয়ী ভেবে নেওয়া হচ্ছিল। সেই টেস্ট ম্যাচই চতুর্থ দিনে এসে কী দুর্দান্তভাবেই না জিতে নিল ভারতীয় দল।
১৮৮ রান তাড়া করতে নেমে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১২ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ৭৫ রানে ম্যাচ জিতে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বিরাট কোহলির দল।
বেঙ্গালুরুর উইকেটের যা অবস্থা তাতে ১৮৮ রানই ছিল অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের ২২ রানে ম্যাট রেনশর উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দেন রেনশ।
এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ দলকে ৪২ পর্যন্ত টেনে নিয়েছিলেন। অশ্বিনের আগের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ভারতীয় স্পিনারের পরের ওভারের প্রথম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার (১৭)।
তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েছিলেন স্মিথ ও শন মার্শ। কিন্তু ৭ রানের মধ্যে দুজনকেই এলবিডব্লিউ করেন উমেশ যাদব। স্মিথ করেন ২৮ রান, মার্শ ৯। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৪ উইকেটে ৭৪।
আর চা বিরতির আগে নিজের পরপর দুই ওভারে অশ্বিন ফিরিয়ে দেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েডকে। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে।
শর্ট লেগে মিচেলের ক্যাচ নেন করুন নায়ার। আর ওয়েডকে দুর্দান্ত এক ক্যাচে ফেরান ঋদ্ধিমান। তখনই অস্ট্রেলিয়া চা বিরতিতে যায় ৬ উইকেটে ১০১ রান নিয়ে। তখনো জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ৮৭ রান।
কিন্তু চা বিরতির পর ৯ ওভারও টেকেনে অস্ট্রেলিয়ার ইনিংস! সেখানেও অসিদের ঘাতক সেই অশ্বিনই। শেষ ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি। নাথান লায়নকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতিও টানেন ভারতীয় অফ স্পিনার।
অশ্বিন ৪১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ৩০ বছর বয়সি স্পিনার ক্যারিয়ারে ২৫তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন।