ঢাকাMonday , 6 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তুলাচাষের সম্ভাবনা শীর্ষক সেমিনার

Link Copied!

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দীন

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দীন

নিজস্ব প্রতিনিধি : গত ৫ মার্চ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তুলাচাষের সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এ.আর.এফ-এর চেয়ারম্যান ড. আ. হামিদ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন যশোর অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. কুতুব উদ্দীন।
আমন্ত্রিত অতিথিরা দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় তুলাচাষের সম্ভাবনা, ভবিষ্যৎ করণীয় এবং এ বিষয়ে তাদের মূল্যবান সুপারিশমালা উপস্থাপন করেন।