ঢাকাSaturday , 4 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

Link Copied!

আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদেয় এ. জেড মোরশেদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজল হোসেন

আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদেয় এ. জেড মোরশেদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজল হোসেন

নিজস্ব প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম গত ১ মার্চ শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুবনারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (জামালপুর) ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদেয় এ. জেড মোরশেদ আলী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজল হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান। এ সময় প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী ও সহকারী প্রশিক্ষক ইব্রাহিম মোল্লাসহ উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরাও উপস্থিত ছিলেন।