ঢাকাSaturday , 4 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহনগঞ্জে আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান

Link Copied!

মাসব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীরা

মাসব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীরা

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়াজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব মহিলাদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। এ সময় কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী ও সহকারী প্রশিক্ষক ইব্রাহিম মোল্লাসহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরাও উপস্থিত ছিলেন।