ঢাকাThursday , 2 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন জেলায় বিএনপির নতুন কমিটি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় নতুন কমিটি করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এসব কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. মোজাহার আলী প্রধানকে সভাপতি ও অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে জয়পুরহাট জেলা বিএনপির আংশিক কমিটি, মাম্যাচিংকে সভাপতি ও মোহাম্মদ জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি এবং ওয়াদুদ ভূঁইয়াকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।