ঢাকাThursday , 2 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সাক্কুকে ২০ দলের সমর্থন

Link Copied!

Sakkuনিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুকে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে মনিরুল ইসলামকে সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ২০ দলীয় জোটের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে বাংলাদেশ জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মতিন সাউদ, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আব্দুল করিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিকউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মো. আবু তাহের, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব মো. সামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মো. আবুল কাশেম, ডেমোক্রেটিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্পাদক সাইদ আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
নতুন নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩০ মার্চ। এর আগে ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসেবে মনিরুল ইসলাম সাক্কু নির্বাচিত হয়েছিলেন।