ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-২ উপনির্বাচনে সুরঞ্জিতের স্ত্রীকে মনোনয়ন

Link Copied!

joyaনিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে জয়া সেনগুপ্তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে ও নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দলের সমর্থন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।