ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যথাসময়ে খালেদার বিচার শেষ হবে

Link Copied!

Inuসিলেট প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা, সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের একচুলও ছাড় দেওয়া হবে না। আদালতে খালেদা জিয়ার বিচার হচ্ছে। যথাসময়ে বিচার শেষ হবে। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে জাসদের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু আরো বলেন, ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যাকারীদের সুযোগ নিতে দেওয়া হবে না। জঙ্গি সন্ত্রাসীরা গণতন্ত্র ও রাজনীতি থেকে বাদ পড়লে গণতন্ত্র দুর্বল হয় না, বরং শক্তিশালী হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম ছালেহের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আবদুল আউয়াল প্রমুখ।