ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার শ্রীপুর এলাকার শ্রমিক কলোনি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে রানা হোসেন ও তার স্ত্রী শিখা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। রানা পেশায় দিনমজুর। আর শিখা স্থানীয় ডিইপিজেডে হোপলোন নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের বিষয়টি জানা গেছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।