ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষগ্রহীতাকে ধরতে গিয়ে দুদক কর্মকর্তা আহত

Link Copied!

Sylhetসিলেট প্রতিনিধি : সিলেটে ঘুষ গ্রহণকালে এক সরকারি কর্মচারীকে হাতেনাতে ধরতে গিয়ে জেলা প্রশাসনের কর্মচারীদের হামলায় এক দুদক কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুদক কর্মকর্তার নাম মিসবাহ উদ্দিন আহমদ।
জানা যায়, আজ বিকেলে দুদক সিলেটের উপপরিচালক শিরিন সুলতানার নেতৃত্বে একটি দল জেলা প্রশাসন কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে জেলা প্রশাসনের ৩০৭ নং কক্ষ থেকে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে ঘুষের টাকাসহ আটক করা হয়।
দুদকের টিম অভিযুক্ত আজিজকে নিয়ে আসার সময় জেলা প্রশাসনের কর্মচারীরা বাধা প্রদান করেন। এ সময় হট্টগোল সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক দুদক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে অভিযুক্ত আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়লে অন্যান্য কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠেন।
দুদক কর্মকর্তারা জেলা প্রশাসকের কক্ষ থেকে বেরিয়ে আসার সময় জেলা প্রশাসন কর্মচারীরা তাদের ওপর চড়াও হয়। এ সময় মিসবাহ উদ্দিনের মাথা ফেটে যায়। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুদক কর্মকর্তারা পুলিশ প্রহরায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ বলেন, ‘জেলা প্রশাসনের এক কর্মচারীকে ঘুষ গ্রহণকালে আটকের সময় অন্যান্য কর্মচারীর চড়াও হয়। তারা দুদক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় দুদকের এক কর্মকর্তার মাথা ফেটেছে। পুলিশ প্রহরায় দুদক কর্মকর্তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করে নিয়ে আসা হয়।’