ঢাকাThursday , 9 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

Link Copied!

armsনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ভোরে উপজেলার মানিকানগর গ্রামের মহিলা দাখিল মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই উপজেলার মানিকানগর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে ইমাম মেহেদী সুজন (১৯), একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাহাবুব হাসান (২০), একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. রাসেল (১৯), একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রাসেল (১৯)।
র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. বাবুল আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।