ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

Link Copied!

ashugonj-fertiব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি সারানোর পর বুধবার সকাল থেকে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, গত ১৭ ডিসেম্বর সকাল থেকে কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারে ক্রটি দেখা দেয়। এতে ওইদিন বিকাল থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বুধবার সকাল থেকে কারখানায় উৎপাদন শুরু হয়। ৫৪ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।