ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের পর স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

Link Copied!

marderনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে তাজুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাজুল ময়মনসিংহের বীর কাঠালিয়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে এবং ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল । আব্দুল আউয়াল ভুলতা টেলাপাড়া এলাকার মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সুজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, আটককৃত সুজন নিহত তাজুলের বড় ভাই মাজহারুলের সঙ্গে একটি ছাপা কারখানায় কাজ করত। সেই সুবাদে সুজনের সঙ্গে তাদের পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার সকালে মোবাইল ফোনের লোভ দেখিয়ে তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় সুজন। পরে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকার মধ্যে ৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দেওয়ায় তাজুলকে হত্যা করা হয়।