ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা পাচারকারীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

Link Copied!

Guli-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।বুধবার সকাল ৭টার দিকে টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ।
ওসি আব্দুল মজিদ বলেন, বুধবার ভোরে টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি বন্দুক ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইয়াবার লেনদেন নিয়ে পাচারকারীদের মধ্যে গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন।