কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় চাঞ্চল্যকর শিশু অর্পা হত্যা মামলায় তপন কুমার বিশ্বাস নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের যুগ্ম জজ রেজা মো. আলমগীর এ ফাঁসির রায় দেন।
জানা যায়, ২০১৪ সালের ১৮ মার্চ অর্পাকে ধর্ষণের পরে হত্যা করা হয়। আজ অর্পা হত্যা মামলায় এই রায় দেওয়া হয়। অর্পা কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার স্বপন কুমারের মেয়ে।

