ঢাকাTuesday , 7 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Guli-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের মেড্ডা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম আল আমিন (২৫)। তিনি শহরের কান্দিপাড়া এলাকার জিল্লু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুর রহমান জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনে পুলিশ মেড্ডা এলাকায় গেলে সেখানে গুলিবিদ্ধ ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে কীভাবে বা কারা এ ঘটনা ঘটাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানান তিনি।