সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরুর গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শাহীন আলম (২৫)। তিনি শিমুল হত্যা মামলার অন্যতম আসামিও। তিনি শাহজাদপুর উপজেলার বাড়াবিল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি পৌর এলাকার স্টারলিট বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

