নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশ উপজেলার আমগোয়াইল বাজার থেকে সোমবার সন্ধ্যায় ১২০০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে।
আটক হওয়া যুবকরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার নৈহাটী গ্রামের সিরাজুল হকের ছেলে শাহীন মিয়া (২৫), কিশোরগঞ্জের যশোধল গ্রামের মজনু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), একই জেলার করিমগঞ্জের মৃত মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৭)।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, ওই চার যুবক চট্টগ্রাম থেকে নেত্রকোনার আটপাড়া চলাচলরত নৈশকোচে করে ইয়াবার চালান নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় যুবকরা আটপাড়া থেকে ওই ইয়াবা বারহাট্টায় নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আমগোয়াইল বাজার থেকে পুলিশ তাদের আটক করে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

