ঢাকাMonday , 6 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসিতে গবেষণা সেল গঠন

Link Copied!

badc2নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র কৃষিবিদদের সমন্বয়ে একটি গবেষণা সেল গঠন করা হয়েছে। এর ফলে সংস্থাটি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের অন্তর্ভুক্ত হলো। চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের আন্তরিকতা ও উদ্যোগে এ সেল গঠনের ফলে গবেষণা ক্ষেত্রে বিএডিসি’র অবদান রাখার দ্বার উন্মুক্ত হলো।
জানা গেছে, বিএডিসি’র সাংগঠনিক কাঠামোতে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে কোন জনবল নেই। এজন্য বিদ্যমান জনবল থেকেই গবেষণা সেলের কাঠামো পূরণ করা হয়েছে। এই সেলের উপদেষ্টা হিসেবে আছেন মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডল, প্রধান সমন্বয়কারী আলু বীজ বিভাগের যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রণ) ড. মো. রেজাউল করিম এবং সদস্য সচিব বীজ বিতরণ বিভাগের উপব্যবস্থাপক ড. মো. মাহবুবুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপক (খামার) মো. গোলাম কিবরিয়া, যুগ্ম পরিচালক (উদ্যান, কাশিমপুর) ড. মাহবুবে আলম, উপ-পরিচালক (ডাল ও তৈল বীজ) ড. মো. নাজমুল ইসলাম, উপ-পরিচালক (আরবান সেলস) ড. মো. জাহাঙ্গীর আলম, উপব্যবস্থাপক (বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ) ড. মো. শাফায়েত হোসেন, উপব্যবস্থাপক (বীজ বিতরণ) ড. মো. ছাদেক হোসেন, উপ-পরিচালক (বীজ বিতরণ, ঢাকা অঞ্চল) একেএম ইউসুফ হারুন এবং সিনিয়র সহকারী পরিচালক (সার) ড. আজীজা বেগম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএডিসি’র গবেষণা কার্যক্রম পরিচালনার আইনগত বৈধতা থাকলেও ইতোপূর্বে সংস্থাটিকে এ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়নি। ফলে দেশের সব অঞ্চলে বিএডিসি’র প্রয়োজনীয় ভূমি ও অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও সংস্থাটির পক্ষে গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। জলবায়ু পরিবর্তন, কৃষির বাণিজ্যিকীকরণসহ বিভিন্ন কারণে দ্রুত পরিবর্তনশীল পরিবেশগত ও অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে জনচাহিদা নিরূপণে যে ধরণের সম্পৃক্ততা প্রয়োজন তা বিএডিসি’র কর্মপদ্ধতির কারণেই বিশেষভাবে বিদ্যমান। লাগসই প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে জনআকাঙ্ক্ষা ধারণ করা, চ্যালেঞ্জসমূহকে চিহ্নিত করা ও সে অনুযাীয় গবেষণা কর্মের নকশা প্রণয়ণ ও উদ্ভাবিত প্রযুক্তিকে দ্রুত ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বিএডিসি’র সাংগঠনিক কাঠামো, জনবল এবং দক্ষতা বিদ্যমান থাকলেও ইতোপূর্বে গবেষণা ক্ষেত্রে এর ব্যবহার হয়নি। বর্তমানে বিএডিসিতে কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বীজ, সার ও সেচ কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য উচ্চ শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরি হয়েছে। কয়েকটি প্রকল্পের সহায়তায় ইতোমধ্যে সীমিত আকারে হলেও গবেষণা কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো তৈরি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক প্রণীত রাজস্ব খাতে গবেষণা ও উদ্ভাবনীর জন্য বিশেষ বরাদ্দ ব্যবহার নীতিমালা/নির্দেশিকা-২০১৬ তে বিএডিসিকে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের অন্তর্ভুক্ত করা হয়।
সম্প্রতি এই সেলের সদস্যরা গবেষণাপত্র প্রস্তুতকরণ ও জমাদান সংক্রান্ত একটি সভায় মিলিত হন। সভায় আগ্রহী কৃষিবিদদের প্রস্তাবিত প্রায় ২০টি গবেষণার ধারণাপত্র নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে ৬টি গবেষণার ধারণাপত্র গৃহীত হয় এবং সেগুলো কৃষি গবেষণা কাউন্সিলের গবেষণা সংক্রান্ত কারিগরি কমিটির বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।