ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

Link Copied!

courtময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাবা ইমান আলীকে হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবীর এ রায় প্রদান করেন।
জমি নিয়ে বিরোধে ২০১৩ সালের ৪ জানুয়ারি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামে বাবা ইমান আলীকে ছুরিকাঘাতে হত্যা করে আনোয়ার হোসেন। এ ঘটনায় ইমান আলীর আরেক ছেলে জনাব আলী বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে মামলা করেন।
মামলায় ১১ জনের স্বাক্ষ্য শেষে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবীর এ রায় প্রদান করেন।