ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ১৮৯ মণ জাটকা জব্দ

Link Copied!

ilishশরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট থেকে ১৮৯ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব। এ সময় ২১ জনকে আটক করা হয়।
মাদারীপুর র‌্যাব-৮ এর মেজর সোহেল রানা জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বেইলি ব্রিজের কাছে অভিযান চালিয়ে ১৮৯ মণ জাটকা জব্দ ও ২১ জনকে আটক করা হয়। জাটকাগুলো ১২টি নসিমনে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেন। জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।