ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় মাদকবিরোধী প্রচারে শতাধিক তরুণ

Link Copied!

Brahmanbariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা করেছে শতাধিক তরুণ। ‘মাদকবিরোধী আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সোমবার সকালে পৌর বাজারে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, মাদকবিরোধী আন্দোলনের সংগঠক সৈয়দ তানভীর শাহ প্রমুখ। শোভাযাত্রাকালে তরুণরা বিভিন্ন হাট-বাজারে মাদকবিরোধী প্রচার চালাবে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আখাউড়া মাদকের ট্রানজিট রোড হিসেবে পরিচিত। ফলে এ অঞ্চলে মাদকাসক্তের পরিমাণ দিন দিন বাড়ছে।