ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

Link Copied!

barisalবরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজারের বেইলি ব্রিজের পাত (প্লেট) সরে গিয়ে কাভার্ড ভ্যান আটকে গেছে।এ ঘটনায় সোমবার সকাল থেকে পটুয়াখালীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী ওই কাভার্ড ভ্যানটি ব্রিজে ওঠার পর একটি পাত সরে গিয়ে সামনের চাকা আটকে যায়। এরপর অনেক চেষ্টা করেও কাভার্ড ভ্যানটি উদ্ধার করা যায়নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, ব্রিজের পাত সরে গিয়ে কাভার্ড ভ্যানটির সামনের চাকা আটকে গেছে। এরপর থেকে ওই ব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।