ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর পর ডায়নার ভাস্কর্য

Link Copied!

Dainaআন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর ২০ বছর পর প্রিন্সেস ডায়নার ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছে দুই ছেলে উইলিয়াম ও হ্যারি। মায়ের স্মৃতিকে উজ্জ্বল করতেই তাদের এ উদ্যোগ বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভাস্কর্যটি ডায়নার প্রাক্তন বাড়ি কেনসিংটন প্রাসাদে রাখা হবে এবং এটি হবে সবার জন্য উন্মুক্ত । আশা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হবে।
উইলিয়াম ও হ্যারি এক বিবৃতি বলেছেন, ‘আমাদের মায়ের মৃত্যুর পর ২০ বছর পেরিয়ে গেছে। একটি ভাস্কর্য স্থাপনের মাধ্যমে যুক্তরাজ্য ও সারা বিশ্বে তার ইতিবাচক প্রভাব উপস্থাপনের এটাই সঠিক সময়। আমাদের মা অনেক জীবনকে স্পর্শ করেছে। আমরা আশা করি, কেনসিংটন প্রাসাদ পরিদর্শণে যাবেন ভাস্কর্যটি তাদের কাছে তার (ডায়নার) জীবন ও কর্মকে প্রতিফলিত করবে।’
প্রিন্সেস ডায়না, বিশ্বব্যাপী তার সামাজিক কর্মকান্ডের জন্য বিখ্যাত। ১৯৯৭ সালের আগস্টে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মাত্র ৩৬ বছর বয়সে তার মৃত্যু হয়।