ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় তিন চ্যানেল বন্ধের রিট খারিজ

Link Copied!

starনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে বাংলাদেশে ওই তিন চ্যানেলের সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এখলাস উদ্দীন ভূঁইয়া। ভারতীয় চ্যানেলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।
এর আগে গত ২৫ জানুয়ারি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধে জারি করা রুলের শুনানি শেষে রায়ের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়।
গত ৮, ৯, ১০ ও ১১ জানুয়ারি হাইকোর্টে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধে জারি করা রুলের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. এখলাস উদ্দীন ভূঁইয়া।
২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়।
২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে ভারতীয় সব চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আবেদন করা হয়।